© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশু স্বর্গ' উদ্বোধন করলেন ডা. জোবাইদা, ৩ বছরের মধ্যে ৫০ টি উপজেলায় শুরু হবে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
শিশু স্বর্গ' উদ্বোধন করলেন ডা. জোবাইদা, ৩ বছরের মধ্যে ৫০ টি উপজেলায় শুরু হবে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ১৪ মে, ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। ‘শিশু স্বর্গ মডেল’ তুলে দলের সার্বিক বিষয় উপস্থাপন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, প্রতিবন্ধীদের জন্য প্রাথমিকভাবে ১০ টি উপজেলায় ও ৩ বছরের মধ্যে ৫০ টি উপজেলায় হচ্ছে 'শিশু স্বর্গ'।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল এলাকায় এই উদ্বোধন কার্যক্রমের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। 

উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত শিশু স্বর্গ মডেলের বিভিন্ন দিক তাকে ঘুরিয়ে দেখান।

পরে উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় ডা জোবাইদা রহমান 'শিশুস্বর্গ' প্রকল্প নিয়ে বলেন "নির্দিষ্ট সময়ে সঠিক চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। এই প্রকল্প মা ও শিশুদের বিষণ্ণতার অন্ধকার থেকে উজ্জ্বল ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।

ডা. জোবাইদা তার বক্তৃতায় বলেন, বাসে, ট্রেনে ও লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। একটি প্রতিবন্ধীবান্ধব জাতীয় নাগরিক সেবা গঠনই আমাদের লক্ষ্য।

ডাঃ জোবাইদা রহমান তাঁর বক্তব্যে 'শিশুস্বর্গ' প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি গুরুত্বারোপ করেন যে, বিজ্ঞানের সহায়তায় এবং সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। বিশেষ করে কড়াইল এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই প্রকল্প একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি মায়েদের জন্য 'সাপোর্ট গ্রুপ' তৈরির মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপরও জোর দেন।

শিশুর সর্ব প্রকল্প নিয়ে মূল বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার জন্য প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন করেছেন যেখানে তিনি নিজে সভাপতি এবং মন্ত্রী পরিষদের সদস্যদের এই কমিটির সদস্য করা হয়েছে। প্রধানমন্ত্রী এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন প্রাথমিকভাবে ১০ টি উপজেলায় এরপরে ৫০ টি উপজেলায় এবং আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় ৫০০ টি উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য 'শিশু স্বর্গ' মডেল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

অনুষ্ঠানে বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন এখন থেকে আর কোন প্রকল্প অনুমোদন হবে না যদি সেই প্রকল্পে প্রতিবন্ধীদের সুবিধা সুনিশ্চিত করা না হয়। 

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এরই মধ্যে আদেশ জারি করা হয়েছে কোন হোটেল রেস্টুরেন্ট অনুমোদন পাবেনা যদি প্রতিবন্ধীদের জন্য আলাদা সুবিধার সন্নিবেশ না থাকে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রীর জুনায়েদ সাকি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া হায়দার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র।

টিকে/

মন্তব্য করুন