দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ইতালির কূটনীতিকের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা
ছবি: সংগৃহীত
০৯:৫৪ পিএম | ১৪ মে, ২০২৬
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রোথ অ্যান্ড এক্সপোর্ট প্রমোশনবিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত মাউরো বাতোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।
বৃহস্পতিবার (১৪ মে) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান রাখার বিষয়টি তুলে ধরেন।
রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা ও শিল্প-প্রতিষ্ঠানের প্রসার এবং সর্বোপরি বাংলাদেশ-ইতালির দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ইতালির প্রয়োজনীয় ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
টিকে/