© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালের পর ইয়ামালকে কী বলেছিলেন মেসি?

শেয়ার করুন:
ফাইনালের পর ইয়ামালকে কী বলেছিলেন মেসি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২২ পিএম | ২২ জুলাই, ২০২৬
ইয়ামালকে আসতে দেখে তার দিকে হাত বাড়ালেন মেসি। স্পেনের তরুণ তারকা তাকে টেনে দাঁড় করালেন। তারপর দুজন দুজনকে আলিঙ্গন করলেন। ইয়ামাল তার পিঠে আলতো করে কয়েকবার হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন। মেসিও কী যেন বলছিলেন, তা বোঝা যায়নি।

ইয়ামাল এবার সেই কথোপকথন প্রকাশ্যে আনলেন। স্পেনের বিশ্ব জয়ী তারকা বললেন, ‘ইতিহাসের সেরা এবং এমন একজন আমি সবসময় যার প্রশংসা করি। ম্যাচ শেষে আমি তাকে আমার শ্রদ্ধা জানালাম।’



তারপর? ইয়ামাল বললেন, ‘তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে বললেন এবং বললেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। ওই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতো মূল্যবান।’

এফআর/এসএন 

মন্তব্য করুন