© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে সাফের লগো উন্মোচন

শেয়ার করুন:
বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে সাফের লগো উন্মোচন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ পিএম | ২৫ জুলাই, ২০২৬
৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সাত দেশ নিয়ে হবে মর্যাদার এই ফুটবল টুর্নামেন্ট।

আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে সাফ ২০২৬-এর লোগো উন্মোচন করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। প্রকাশিত লোগোটি ফুটবল সদৃশ। খালি চোখে দেখলে মনে হবে, নানা রঙের মিশ্রণে ফুটে উঠেছে ২৬ সংখ্যাটি। 

বাস্তবে একটি গতিশীল গাণিতিক নকশার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই লোগোতে।

বাংলাদেশের জাতীয় পতাকার আইকনিক লাল ও সবুজ তো আছেই; এ দেশের বিখ্যাত কয়েকটি স্থান এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বহনকারী বস্তু ও প্রাণী স্থান পেয়েছে লোগোটিতে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পদাক পুরুষোত্তম কাট্টাল এর ব্যাখ্যা দিয়েছেন।

এই লোগোতে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরের ডোরাকাটা দাগগুলোকে প্রতিফলিত করে।

বাঘ দিয়ে অদম্য আধিপত্য, ভয়হীন শক্তি এবং খেলোয়াড়দের চঞ্চলতা বোঝানো হয়েছে, যা মাঠে বিজয়ের লক্ষ্যে লড়াই করা ফুটবলারদের অবিচল সাহস এবং নিশ্চিত জয়ের তাড়নাকে নিখুঁতভাবে তুলে ধরে। 
বাংলাদেশের ঐতিহ্য বোঝাতে এই লোগোতে স্থান দেওয়া হয়েছে আহসান মঞ্জিল, কান্তজীউ মন্দির, লালবাগ কেল্লা এবং ষাট গম্বুজ মসজিদের মতো আইকনিক নির্দশনগুলোকে। 

এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় সংসদ ভবনকে কেন্দ্রে রেখে ইতিহাস, আধুনিকতা এবং ঐতিহ্যবাহী আলপনাকে এক গর্বিত দৃশ্যমান বর্ণনায় গাথা হয়েছে লোগোতে।

লোগোতে আদিবাসীর বা নৃ-গোষ্ঠীর নিত্য ব্যবহৃত ঐতিহ্যবাহী পোশাক তাঁতের থামি রাখা হয়েছে। আদিবাসীদের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতের থামিতে ব্যবহৃত নকশা রয়েছে এই লোগোতে, যা দেশের পার্বত্য অঞ্চলের অনন্য সাংস্কৃতিক অবদান ও শিল্পকলাকে সম্মান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধ জাতিগত বৈচিত্র্যকে গর্বের সঙ্গে তুলে ধরে।

লোগোতে সবুজময় বন্য নকশাগুলো দিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবনকে ফুটিয়ে তোলা হয়েছে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলও এই লোগোতে স্থান দেওয়া হয়েছে মূলত এ দেশের পাহাড়ি কন্যাদের ফুটবলের মধ্য দিয়ে উত্তরণের গল্পকে সম্মান জানাতে।

জাতীয় ফুল শাপলা, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারও আছে এই লোগোতে। 

টিকে/

মন্তব্য করুন