© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাবিনের এক বছর পর আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন ক্রিকেটার নাহিদ রানা

শেয়ার করুন:
কাবিনের এক বছর পর আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন ক্রিকেটার নাহিদ রানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ এএম | ২৬ জুলাই, ২০২৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দেশের এই তরুণ গতিতারকা। যদিও প্রায় এক বছর আগেই কাবিন সম্পন্ন হয়।

তবে এই দফায় বৃহস্পতিবার বাকি আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভরে যায় বিভিন্ন প্ল্যাটফর্ম।

আপাতত নাহিদ রানাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেট সমর্থক, সবাই চিন্তায় আছেন।

আরআই/টিএ

মন্তব্য করুন