ফিফার চোখে বিশ্বকাপের সেরা ১২ গোল, ফুটবল সমর্থকদের ভোটে নির্বাচিত হবে বিজয়ী
ছবি: সংগৃহীত
০১:৫৬ এএম | ২৬ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফুটবল শেষ হলেও সেরা গোলের লড়াই এখনও চলছে। ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচনের জন্য সেরা ১২টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বিজয়ী নির্ধারণ করবেন বিশ্বজুড়ে ফুটবল সমর্থকেরাই।
বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে ১০৪ ম্যাচে হয়েছে মোট ৩০৮টি গোল। এগুলোর মধ্য থেকেই ফিফা বেছে নিয়েছে সবচেয়ে দর্শনীয় ১২টি গোল।
এই তালিকায় জায়গা পেয়েছে আর্জেন্টিনার দুটি গোল। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে বক্সের বাইরে থেকে লিওনেল মেসির দুর্দান্ত ফিনিশ এবং সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের ম্যাচজয়ী বাঁকানো শট।
এছাড়া, মনোনয়ন পেয়েছে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও কেপ ভার্দের সিডনি লোপেস কাব্রালের গোলও। আগামী ২৭ জুলাই পর্যন্ত ফিফার ভোটে অংশ নিয়ে সমর্থকেরাই বেছে নেবেন ২০২৬ বিশ্বকাপের সেরা গোল।
আরআই/টিএ