© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেন সৌম্য-জাকের

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেন সৌম্য-জাকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ২৬ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।

এ সফরের জন্য আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

এমআই/এসএন

মন্তব্য করুন