© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেকবাংলাদেশে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে আর্জেন্টিনাকে ঘিরে

শেয়ার করুন:
বাংলাদেশে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে আর্জেন্টিনাকে ঘিরে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ২৭ জুলাই, ২০২৬
সদ্য সমাপ্ত ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইন ও গণমাধ্যমে প্রচারিত তথ্য বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার মোট ১১৩টি ভুল তথ্য শনাক্ত করেছে। সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে আর্জেন্টিনাকে ঘিরে (৫২টি), যার ৬৫ শতাংশ নেতিবাচক ছিল। দ্বিতীয় অবস্থানে থাকা চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে ২০টি ভুল তথ্য শনাক্ত হয়েছে, যার ৮০ শতাংশ ইতিবাচক। এছাড়া ব্রাজিলকে ঘিরে ১৬টি, মিশরকে নিয়ে ১৪টি এবং পর্তুগালকে নিয়ে ৭টি ভুল তথ্য প্রচারিত হয়েছে।

খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন লিওনেল মেসি (২২টি), যার ৬৪ শতাংশ তার বিপক্ষে ছিল। দ্বিতীয় অবস্থানে থাকা লামিনে ইয়ামালকে নিয়ে ১১টি ভুল তথ্যের ৮২ শতাংশ ইতিবাচক ছিল। এছাড়া নেইমার জুনিয়র (৮টি), ক্রিশ্চিয়ানো রোনালদো (৬টি) ও আর্লিং হালান্ডকে (৩টি) নিয়ে ভুল তথ্য শনাক্ত হয়েছে।

ম্যাচভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে ঘিরে (২২টি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর-আর্জেন্টিনা রাউন্ড অব ১৬-এর ম্যাচ (২০টি)। এছাড়া বিভিন্ন ম্যাচ ও ঘটনাকে ঘিরে ভুল তথ্য শনাক্ত হয়েছে।

বিশ্বকাপ চলাকালে বিভিন্ন ব্যক্তির নামে ৩৮টি ভুয়া মন্তব্য ছড়িয়ে পড়েছে, যার মধ্যে বাংলাদেশের ৬ জন, ১৩ জন খেলোয়াড় ও ১৪ জন অন্যান্য ব্যক্তির নামে মিথ্যা বক্তব্য রয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন