নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক
ছবি: সংগৃহীত
০২:৫৮ এএম | ২০ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসার ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক শিক্ষককে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক শিক্ষকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২১)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক একটি প্রি-ক্যাডেট মাদরাসায় কর্মরত এবং ভুক্তভোগীও সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এছাড়া তারা একই এলাকায় বসবাস করে। বুধবার বিকেলে ওই শিক্ষার্থী নিজের বাসার সামনে খেলাধুলা করছিল। এসময় অভিযুক্ত শিক্ষকের সঙ্গে তার দেখা হয়। পরে শিক্ষক সুকৌশলে শিশুটিকে একটি ঘরে নিয়ে বলাৎকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে মা পুলিশকে জানান।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বলাৎকারের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলমান।
একেএস/টিএ