© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বললেন ভারতের সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেলতুরস্কের নৌবাহিনী পাকিস্তানকে সহায়তায় এলে ভারত তাদের ছিন্নভিন্ন করে দেবে

শেয়ার করুন:
তুরস্কের নৌবাহিনী পাকিস্তানকে সহায়তায় এলে ভারত তাদের ছিন্নভিন্ন করে দেবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ২০ আগস্ট, ২০২৬
সম্প্রতি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ‘মক্কা চুক্তি’ নামে একটি সামরিক চুক্তি করেছে পাকিস্তান। এতে বলা হয়েছে অন্য কোনো দেশ যদি এ তিন দেশের কারও ওপর হামলা চালায় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ধারার সঙ্গে মিল থাকায় অনেকে তিন দেশের এ জোটকে ‘সুন্নি ন্যাটো’ হিসেবে অভিহিত করছে।

ভারতের মেজর জেনারেল (অবঃ) গগন দ্বীপ বক্সি বলেছেন, চুক্তি করার আগ থেকেই তুরস্ক পাকিস্তানকে সামরিকভাবে সহায়তা করছে। যা দেখা গিয়েছিল ২০২৫ সালের অপারেশন সিঁদুরের সময়। ওই সময় পাকিস্তান ও ভারতের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন ইসলামাবাদের প্রতি সমর্থন জানাতে করাচি বন্দরে নিজেদের একটি যুদ্ধজাহাজ পাঠায় তুরস্ক।

এছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে এক হাজারের বেশি ড্রোন দিয়ে ও সেগুলো পরিচালনা করে তুরস্ক সহায়তা করেছিল বলেও দাবি করেছেন তিনি।

কিন্তু অবস্থান দূর হওয়ার কারণে তুরস্ক তাদের যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানকে সহায়তা করতে আসতে পারবে না বলে জানান তিনি। ভারতের সাবেক এ সেনা কর্মকর্তা বলেছেন, যদি তুরস্ক কখনো পাকিস্তানকে যুদ্ধজাহাজ নিয়ে সহায়তা করতে আসে তাহলে তাদের নৌসেনারা তার্কিস নৌবাহিনী ও যুদ্ধজাহাজকে ছিন্নভিন্ন করে দিতে পারবে।

তিনি বলেন, “পাকিস্তানকে সহায়তার চেষ্টা করা তুরস্কের সেনাদের ভূমধ্যসাগর ও আরব সাগর হয়ে আসতে হবে। পাকিস্তানকে সহায়তার চেষ্টা করতে আসা তুরস্কের নৌবহরকে ভারতের নৌবাহিনী ছিন্নভিন্ন করে দিতে পারবে।”

সূত্র: জেরুজালেম পোস্ট

এসএন 

মন্তব্য করুন