পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১১:৪০ এএম | ০৬ অক্টোবর, ২০২৬
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে, একই বছরের ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।
মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
এমআই/এসএন