© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০২ এএম | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান (৫৬), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন (৫৮), ১২ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক (২৩), ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী (৬২), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ (২১) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

কেএন/

মন্তব্য করুন