© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জানাল যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা২ পরমাণু সাইটের মধ্যে দ্রুতগতিতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান

শেয়ার করুন:
২ পরমাণু সাইটের মধ্যে দ্রুতগতিতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
নিজেদের দুটি প্রধান পরমাণু সাইটের মধ্যবর্তী স্থানে দ্রুতগতিতে একটি ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা আইএসআইএস আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

ভেন্টর টেকনোলজির স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে আইএসআইএস বলেছে ইরান পিকঅ্যাক্স পাহাড় এবং ইস্ফাহান পারমাণবিক সাইটের ঠি মাঝামাঝি জায়গায় এটি তৈরি করছে। আর স্থাপনাটি তৈরি করা হচ্ছে অস্বাভাবিক দ্রুতগতিতে।

সংস্থাটি আরও বলেছে, নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি তৈরির বিষয়টি প্রথম নজরে আসে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে। এরপর চলতি বছরের জানুয়ারিতে একটি টানেলের দিকে নতুন সড়ক এবং জুনে একটি নতুন টানেল দেখা যায়।

তবে স্থাপনাটি কিসের সেটি এখন জানা যায়নি উল্লেখ করে আইএসআইএস বলেছে, এটি পারমাণবিক কাজের জন্য ব্যবহার করা হবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সম্প্রতি ইরান এ স্থাপনাটির চারপাশে নিরাপত্তা বেষ্টনি বসানোর কাজ করছে বলেও জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে। তবে ইরান শুরু থেকেই বলছে, তারা শুধুমাত্র বেসামরিক কাজের জন্য পারমাণবিক প্রকল্প চালায়।

তা সত্ত্বেও গত বছরের জুনে এবং এ বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/ 

মন্তব্য করুন