© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিহত হয়েছেন দুই ইতালিয়ানকুয়েতে হামলার তথ্য অস্বীকার ইরানের

শেয়ার করুন:
কুয়েতে হামলার তথ্য অস্বীকার ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৪ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
কুয়েতে নতুন করে হামলা চালানোর তথ্য অস্বীকার করেছে ইরান। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি স্থাপনায় ড্রোন হামলা হয়। এতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। যারা কুয়েতে বেসামরিক টেকনিশিয়ানি হিসেবে কাজ করতেন।

হামলার পরপরই কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। প্রথমে তারা চারজন আহত হওয়ার তথ্য দেয়। এরপর জানায় এ হামলায় দুই ইতালিয়ান নিহত হয়েছেন। এছাড়া একজন পাকিস্তানি ও একজন কুয়েতি আহত হয়েছেন।

তবে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আব্দুলফজল শেখারচি বলেছেন, আজ তারা এমন কোনো হামলাই চালাননি। সরকারি টিভিকে তিনি বলেছেন, “এ অঞ্চলে কোনো সামরিক অথবা হামলার অভিযান চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।”

ইতালির বার্তাসংস্থা এএনএসএ জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি ‘রেহেনমেটালের’ একটি স্থাপনা। আর নিহত দুজন সেখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

সূত্র: এএফপি

এমআর/ 

মন্তব্য করুন