মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নামছে প্রশাসন

করোনা মহামারীর মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও তা মানছেন না কেউ। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও মানুষের মধ্যে দায়সারা ভাব দেখা গেছে। এ অবস্থায় ঢাকায় বেড়ে গেছে করোনার সংক্রমণ। তাই মাস্ক পরা নিশ্চিত করতে এবার কঠোর হচ্ছে প্রশাসন। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবার মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, সবার মাস্ক পরা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। কোভিড-১৯ নিয়ে আরেকটুর শক্ত অবস্থানে যেতে চাচ্ছে সরকার। তা না হলে আসন্ন শীতে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, আমরা রোববার (১৫ নভেম্বর) বলে দিয়েছি, যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত আরও কঠোর অবস্থানে যায়। কারণ, মাস্ক পরা নিশ্চিতে এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

আগামী দু-তিন দিনের মধ্যেই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় সংক্রমণ থেকে রক্ষা পেতে ও অন্যকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026