© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ: নিহত বেড়ে ২১৮

শেয়ার করুন:
ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ: নিহত বেড়ে ২১৮
international-desk
১০:৪৬ এএম | ১৯ মে, ২০২১

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বানের পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা অব্যাহত আছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার (১৮ মে) রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফাহ শহরে ৬০টি বিমান হামলা চালায় দখলদার বাহিনী।

এ হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আর দুই শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

এর আগে মঙ্গলবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনে চলমান বিমান হামলার আট দিন পর উভয়পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি ফোন কলের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ কখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন