© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

শেয়ার করুন:
ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড
international-desk
০১:০১ পিএম | ১৯ মে, ২০২১

মহামারি করোনায় বেহাল দশা ভারতের। অতীতের সব রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে চার হাজার ৫২৯ জনের। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভারতে দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জনের প্রাণহানি ঘটল।

বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মৃত্যু বাড়লেও সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট শনাক্ত দুই কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জন। সংক্রমণে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২০ লাখেরও বেশি করোনা টেস্ট করা হয়। একদিনে টেস্টের দিক থেকে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ। পাশাপাশি নতুন আক্রান্ত কম হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা গত কয়েক দিন ধরেই কমতে শুরু করেছে। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন, যা কয়েক দিন আগেও ছিল ৩৭ লাখেরও বেশি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এর পর রয়েছে কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন