© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপজ্জনক ঘটনা ঘটাচ্ছে : কাদের

শেয়ার করুন:
গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপজ্জনক ঘটনা ঘটাচ্ছে : কাদের
central-desk
০৩:৪০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০১৯

গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপজ্জনক ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া রোগীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে। গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করাই ভালো। এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা সরকার দায় এড়াতে পারবে না জানিয়ে কাদের বলেন, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে।

চকবাজারে জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি জানিয়ে তিনি বলেন, এখানে কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না। নিমতলির ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই এখানে আবার গোডাউন করা হয়েছে।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন