© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

শেয়ার করুন:
ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত
international-desk
০২:৪৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত খবর পাওয়া গেছে।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে বুদগাম শহরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বুদগাম শহরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি)।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানায়, এখন পর্যন্ত দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এটা খতিয়ে দেখতে শিগগিরই ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত দল ঘটনাস্থলে যাবে

সংবাদ সংস্থা পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

এদিকে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দু’ভাগ হয়ে আগুন ধরে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় একটি লাশ দেখা যায় বলেও জানায় তারা।

এদিকে, এ ঘটনার পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের এয়ারপোর্টগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে বুধবার সকালে কাশ্মীরের সোপিয়ান শহরে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি নিহত হয়েছে। এতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামায় হামলার পর ১২ দিনের মাথায় মঙ্গলবার লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানের অন্তত তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন