চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে সাংবাদিকতার ব্যবহারিক ক্লাস

চ্যাম্পিয়ন মেয়েদের শুভেচ্ছা জানাতে, জানানো দেখতে ও কীভাবে দেখা থেকে রিপোর্ট লিখতে হয় তা শিখতে রাজধানীর বিজয় সরণি সাংবাদিকতার ক্লাস করলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েদের বিমানবন্দর থেকে বাফুফে কার্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মোড়ে দ্বিতীয় সেমিস্টারের রিপোর্টিং ফর প্রিন্ট মিডিয়া কোর্সের শিক্ষার্থীদের ক্লাস নেন বিভাগের শিক্ষক সরোজ মেহেদী (মো. মেহেদী হাসান)।

এ সময় শিক্ষার্থীরা রিপোর্টিং নোট নেওয়ার কৌশল, ঘটনাস্থল থেকে সরেজমিনে রিপোর্ট তৈরির কলাকৌশল নিয়ে পাঠ নেন। পরে তারা শুভেচ্ছা জানাতে অপেক্ষমান জনতার ইন্টারভিউ গ্রহণ, ফেসবুকে লাইভ ধারা বর্ণনা, চলমান ঘটনার চিত্রগ্রাফি ধারণ প্রভৃতি বিষয় হাতে-কলমে চর্চা করেন। ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা সাফ চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের শুভেচ্ছা গ্রহণ নিয়ে একটি করে প্রতিবেদন বা ফিচার তৈরি করবেন।

শিক্ষার্থী মো. রাজন বলেন, আমি নিজে স্পোর্টস জার্নালিস্ট হতে চাই। তাই মেয়েদের এমন বিজয় ও সংবর্ধনা নিয়ে আমার মধ্যে অন্য রকম অনুভূতি কাজ করছিল। আমরা ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এজন্য আমি স্যার ও বিভাগকে ধন্যবাদ জানাই।

জান্নাতুন নাঈম সুমাইয়া বলেন, একই সঙ্গে আমাদের রথ দেখা ও কলা বেচা হলো। আমরা এখানে এসে হাতে কলমে শিখলাম কীভাবে একটি ঘটনার সরেজমিনে প্রতিবেদন তৈরি করতে হয়। আবার একই সাথে আমাদের মেয়েদের শুভেচ্ছাও জানালাম। আমরা আমাদের কোর্স শিক্ষক ও চেয়ারপারসন মহোদয়কে কৃতজ্ঞতা জানাই এমন একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ করে দেয়ার জন্য।

বিভাগের শিক্ষক সরোজ মেহেদী বলেন, পাঠ ছেড়ে মাঠে এসে হাতে কলমে সাংবাদিকতা শেখার একটি চলমান কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা আজকে এখানে এসেছে। তারা একই সাথে মাঠের সাংবাদিকতা শেখা ও এ বিজয়ের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত। তারুণ্যের এ উচ্ছ্বাস আগামীর বাংলাদেশের সমৃদ্ধি ও সম্ভাবনার কথাই আমাদের জানান দিয়ে যায়।

বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা চাই তারা শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি মাঠের অভিজ্ঞতাও অর্জন করুক। এই ঐতিহাসিক ঘটনায় আমরা সবাই গর্বিত ও উচ্ছ্বসিত। আমাদের ছেলে-মেয়েরা সে ঘটনার সাক্ষী হয়ে প্রতিবেদন করা শিখলো। এটা আমার জন্য আনন্দের।

বিজয় সরণি মোড়ে দীর্ঘ সময় অপেক্ষার পর ঘটনাস্থলে বিজয়ী নারী দলের গাড়ি পৌঁছালে শিক্ষার্থীরা তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিজয়ী গাড়ির দিকে ফুল ছুড়ে মারেন। এ সময় গাড়ি থেকেও ফুল ছুড়ে অভিবাদনের জবাব দেওয়া হয়। তখন পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। উচ্ছ্বসিত জনতা হাত নেড়ে করতালি দিয়ে নারী দলকে শুভেচ্ছা জানায়।

গত ১৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুন্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হন বাংলাদেশের মেয়েরা। বুধবার দুপুরে তারা দেশে ফেরেন।

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026