© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

শেয়ার করুন:
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়
মোজো ডেস্ক
০৮:৫৫ এএম | ২৪ সেপ্টেম্বর, ২০২২

<div><div>বিশ্বকাপের জার্সিটা অনেক দিন আগেই প্রকাশ করে ফেলেছিল আর্জেন্টিনা। হন্

বিশ্বকাপের জার্সিটা অনেক দিন আগেই প্রকাশ করে ফেলেছিল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে সেই জার্সি পরে আজ প্রথমবারের মতো নেমেছিল দলটি। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জিতে সেই ম্যাচটা দারুণভাবেই রাঙিয়েছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

পিএসজির জার্সি গায়ে লিওনেল মেসির মৌসুমটা কাটছে ভালোই। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৬ গোল, করিয়েছেন আরও ৮টি। তবে এখানে যেসব গোলের সুযোগ তিনি গড়ে দিয়েছেন, তার হিসেব নেই।

তেমনই এক সুযোগে আজ মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা পায় প্রথম গোলটা। ম্যাচের বয়স তখন ১৬ মিনিট। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো পাপু গোমেজকে। তার স্কয়ার করা বল সহজ এক ট্যাপ ইনে লাওতারো মার্টিনেজ জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। 

মন্তব্য করুন