© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএলে পাঁচে পাঁচ মাশরাফির সিলেট স্ট্রাইকার্স

শেয়ার করুন:
বিপিএলে পাঁচে পাঁচ মাশরাফির সিলেট স্ট্রাইকার্স
শেখ নাসির উদ্দিন, মোবাইল জার্নালিস্ট
০৭:২৭ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৩

<div><span style="">"মাশরাফির ম্যাজিক আছে কি না জানা নেই,তবে একটা ভেঙে পড়া দলকে চাঙ্গা কর

"মাশরাফির ম্যাজিক আছে কি না জানা নেই,তবে একটা ভেঙে পড়া দলকে চাঙ্গা করার শক্তি ওর আছে" কথাটি বলে ছিলেন মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক।

তবে দর্শকরা বিশ্বাস করেন মাশরাফি বিন মুর্তজার ম্যাজিক আছে, তা না হলে একটা শূন্যে ভাসা দলকে কিভাবে টেনে চলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্লেয়ার্স ড্রাফটের পরেই অনেকেই বলেছিল বেশি দূর যেতে পারবে না মাশরাফির সিলেট। 

চমকটা তখনো দেখানো বাকি, বিপিএলের উদ্ভোধনী ম্যাচেই চট্রগ্রামকে হারিয়ে দেয় ৮ উইকেটে। সেই শুরু তারপর সাকিব আল হাসানের ফরচুন বরিশাল,ইমরুল কায়েসের
কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর নাসির হোসেনের ঢাকা ডোমিনেটরকে ঢাকাতে তো বটেই চট্রগ্রামের প্রথম ম্যাচেও নাসিরদের হারিয়েছে সিলেট। 

আজ সোমবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ঢাকা ডোমিনেটরের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স। 

টসে জিতে ব্যাটিং করে ১২৮ রানের সংগ্রহ তুলে নাসির হোসেনের ঢাকা ডোমিনেটর। ৩১ বলে ৩৯ রান ও ২ উইকেট শিকার করেছেন অধিনায়ক নাসির। 

১২৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে সিলেট স্ট্রাইকার্স। ৩২ বলে ৪৪ রান করে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হারিস,
মুশফিক রহিম করেছেন ২৫ বলে ২৭ রান। জাকির হাসান-ইমাদ ওয়াসিমকে হারিয়ে অনেকটা চাপে পড়ে সিলেট। তবে শেষটা করেন থিসারা পেরারা ও আকবর আলী তাদের ব্যাটের জয় নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স,জয় পায় ৫ উইকেটে। 

টানা পাঁচ জয়ে উচ্ছ্বসিত সিলেট স্ট্রাইকার্সের সমর্থকরা। দলটির চেয়ারম্যান সারোয়ার চৌধুরী বলেন,' মাশরাফি যেখানে আছে সেখানে কিছুই বলার থাকে না। আমরা কিছুই বলি না, খেলোয়ারড়া তাদের ইচ্ছেমতো খেলে। খেলায় তো হার জিত থাকবেই তবে আমরা চাই জয়ের ধারা অব্যাহত থাকুক।"

মন্তব্য করুন