বিনোদন সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককের বিরুদ্ধে অভিনেত্রীর অপেশাদার অভিযোগ ও সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি প্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

সেখানেই তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে করা আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া মানববন্ধন প্রায় ঘণ্টাখানেক ধরে বক্তব্য দেনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। যেখানে তিশাকে উদ্দেশ্য করে তারা বলেন, তানজিন তিশা, আপনি নানা সময়ে সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনার বিষয়ে আমরা সব জানি, এবার আপনি থামুন। আর একটি কথাও আপনার শোনা হবে না এবং আপনাকে নিয়ে লেখাও হবে না।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। প্রকাশিত খবরে বলা হয়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কের অবনতি হওয়ায় তিশা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়।

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুক লাইভে এসে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তার ফুড পয়জনিং সমস্যা হয়েছিল। ভুলে ঘুমের মেডিসিন নিয়েছিলেন।

এর একদিন পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা! এরপরই ডিবি কার্যালয়ে গিয়ে এক সাংবাদিকের নামে অভিযোগও দায়ের করেন অভিনেত্রী। তিশার এমন কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (২১ নভেম্বর) রাজপথে নামেন সাংবাদিকরা।

Share this news on:

সর্বশেষ

img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026