© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতা আমিনুল হক আর নেই

শেয়ার করুন:
বিএনপি নেতা আমিনুল হক আর নেই
own-reporter
১২:৩৬ পিএম | ২১ এপ্রিল, ২০১৯

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

রোববার সকাল ১০টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল হক মারা যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তিনি দীর্ঘদিন ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করে এসেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত এমপি ও মন্ত্রী ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন