© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে অপহরণের সময় তিন ডাকাতকে ধরল জনতা

শেয়ার করুন:
টেকনাফে অপহরণের সময় তিন ডাকাতকে ধরল জনতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ এএম | ২৩ মার্চ, ২০২৫
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত গাড়ি গতিরোধ করে যাত্রীদের অপহরণের সময় ৩ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার পর টেকনাফ সদরের মুন্ডার ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, টেকনাফ সদরের দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), ও একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩ নম্বর ওয়ার্ডের মো. রুবেল (৩০) টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ৪ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

ভুক্তভোগীর বরাত দিয়ে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গাড়ি গতিরোধ করে ছিনতাই শেষে অপহরণের চেষ্টা করা হয় যাত্রীদের। এসময় যাত্রীরা চিৎকার করলে স্থানীয় জনতা ৩ ডাকাতকে ধরে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ওই তিন জনকে আটক করে। এসময় ডাকাতদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এফপি/এস এন

মন্তব্য করুন