© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

শেয়ার করুন:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৫

<div>বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ...

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামস্থ মাছের খাদ্য তৈরির একটি কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে লাল রঙের একটি হাফপ্যান্ট ও লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই কারখানার নৈশপ্রহরী আবদুল খালেক বলেন, রবিবার রাতের যেকোনো সময় ওই ব্যক্তি মিলের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার রুমে ঢুকে পড়েন। সম্ভবত ট্রান্সফরমারের তামার তার ও ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। মিলটিতে বিদ্যুৎ সংযোগ থাকলেও মিলটি এখনো চালু হয়নি।

ঘটনাস্থলে বৈদ্যুতিক তার কাটার একটি সরঞ্জাম পাওয়ার কথা জানিয়ে শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে।
তার পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

এফপি/টিএ

মন্তব্য করুন