© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার

শেয়ার করুন:
নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ এএম | ২৯ এপ্রিল, ২০২৫

<div><div><div><div>ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিব

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন শিকদারকে (৩৭) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে  ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজার থেকে তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার আসামি।

এসএম

মন্তব্য করুন