দুর্ঘটনায় আহত বুবলী

ঢালিউড নায়িকা বুবলী। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ব্যবসা সফল ছবিতে অভিনয় করে যাচ্ছেন তিনি। এই পর্যন্ত শাকিবের নায়িকা হয়ে আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা।

‘শুটার’, ‘বসগিরি’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ও ‘পাসওয়ার্ড’ প্রভৃতি ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। এছাড়া সামনে ‘বীর’, ও ‘একটু প্রেম দরকার’ নামের আরো দুটি ছবি আসছে এই জুটির।

এদিকে, গত কদিন ধরে শাকিব খান ও বুবলীর আরেকটি নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে। নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। এই সিনেমায় কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বুবলী।

জানা গেছে, মঙ্গলবার রাজধানীর ইমপালস হাসপাতালে চলছিল সিনেমাটির একটি অংশের শুটিং। সেখানেই মাথায় আঘাত পেয়ে আহত হন চিত্রনায়িকা বুবলী। হাসপাতালটির জরুরি বিভাগের গেটে এই দুর্ঘটনাটি ঘটে।

সিনেমার দৃশ্যটি ছিল এমন, হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে আনেন শাকিব খান। ওই সময় গেট দিয়ে ঢুকতে গিয়ে ঘটে বিপত্তি। বুবলী তখন নায়ক শাকিব খানের কাঁধে। ঠিক এমন সময় নায়ক (শাকিব) গ্লাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় নায়িকার (বুবলী) মাথার বা পাশে আঘাত লাগে। এরপর বুবলীর রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ রাখা হয়।

চিকিৎসক জানান, বুবলীর বাম কানের ওপরে দরজার স্টিলের সঙ্গে ধাক্কা লেগে সামান্য ফেটে গেছে। ফলে রক্তপাত ঘটেছে। এমনকি মাথায় কিছু অংশ ফুলে গেছে। এ অবস্থায় ছবির কাজ এগিয়ে নিতে আগে বুবলীর সুস্থ হওয়া প্রয়োজন।

‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করছে দেশ মা‌ল্টিমি‌ডিয়া। এরই মধ্যে তুরস্কে ছবিটির কয়েকটি গানের দৃশ্যায়ন শেষ হয়েছে। আগামী ঈদুল আযহায় ছবিটি মুক্তি পাবে বলেও ধারণা করা হচ্ছে। তবে এর কলাকুশলীদের কাছ থেকে এখনো মুক্তির বিষয়ে কিছু জানা যায়নি।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026