© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'আল্লাহর ইবাদত' করতে অভিনয়কে গুডবাই নওশীনের

শেয়ার করুন:
'আল্লাহর ইবাদত' করতে অভিনয়কে গুডবাই নওশীনের
entertainment-reporter
০৪:১৮ পিএম | ২৭ জুন, ২০১৯

মডেল, অভিনেত্রী ও সঞ্চালক নওশীন। ক্যারিয়ারে বেশ লম্বা সময় পার হয়েছে তার। বেশ ভালো ভালো চরিত্র ও অনুষ্ঠান উপস্থাপনায় এর আগে পাওয়া গেছে তাকে। এমনকি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও ধরা দিয়েছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে কখনো সিনেমা, কখনো নাটক, কখনো টেলিফিল্ম আবারো কখনো কোন সেটে লাইভ অনুষ্ঠান পরিচালনা করেছেন নওশীন। সব মিলিয়ে ক্যারিয়ারে উজ্জ্বল একটি ভবিষ্যৎ গড়তে সক্ষম হয়েছিলেন তিনি।

তবে এবার এসবের তোয়াক্কা না করে মিডিয়াকে সরাসরি গুডবাই জানালেন নওশীন। বুধবার রাতে মুঠোফোনে বাংলাদেশ টাইমস প্রতিবেদকের সঙ্গে কথা হয় এই অভিনেত্রীর। সে সময় তার কাছে জানতে চাওয়া হয়, অভিনয় ছাড়ার ব্যাপারে। খুব সোজাসাপ্টা ভাষায় নওশীন বললেন, যা শুনেছেন একেবারে ঠিক শুনেছেন। আর অভিনয় করব না।

কারণ? অভিনেত্রী বলেন, কিছুদিন আগে ওমরাহ হজ করতে গিয়েছিলাম। এরপর থেকে মনে হলো, এই পথ আমার জন্য নয়। তাই মূলত সরে আসা। কোনো অভিমান বা ভুল সিদ্ধান্তের জন্য নয়, বরং আল্লাহর ইবাদত করে বাকি জীবনটা কাটাতে চাই।

মিডিয়া থেকে সদ্য বিদায় নেয়া অভিনেত্রী নওশীনকে সর্বশেষ নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ নামের একটি ধারাবাহিক নাটকে দেখা গেছে। নাটকটি বর্তমানে মাছরাঙা টিভিতে সম্প্রচারিত হচ্ছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন