© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার আফরান নিশোর কণ্ঠে গান

শেয়ার করুন:
এবার আফরান নিশোর কণ্ঠে গান
entertainment-reporter
০১:৫০ পিএম | ০৫ জুলাই, ২০১৯

ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। গেল কয়েক বছর ধরে ছোট পর্দার কাজে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। এবার সেই জনপ্রিয়তাকে ছাড়িয়ে আরো একধাপ এগিয়ে গেলেন এই অভিনেতা।

সম্প্রতি আফরান নিশো অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও যুক্ত হলেন। আর যে নাটকে তিনি গানটি গেয়েছেন, তার নাম ‘মুঠোফোন’।

এই গানটি আফরান নিশো নিজেই লিখে সুর করেছেন। পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি নিজেই।

গত ঈদুল ফিতরে নাটকটি মুক্তি পায়। গানের পাশাপাশি নাটকটির গল্পও ছিল নিশোর। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

তবে গানটি এই সময়ে এসে ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে আফরান নিশোও বেশ সাড়া পাচ্ছেন বলে জানান।

নিশোর ভাষ্য, এতদিন পরে এসে আমার কণ্ঠে ‘এই নীল বর্ষায়’ গানটির জন্য এত সাড়া পাবো, ভাবতেই পারিনি। মূলত গত ১৩ জুন আমার কণ্ঠ দেয়া গানটি ইউটিউবে আলাদাভাবে প্রকাশিত হয়েছে। এরপর থেকে আমি দর্শকদের থেকে অনেক ফোন পাচ্ছি। বস্তুত গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি।  

এদিকে, সম্প্রতি নিশো আসন্ন ঈদুল আজহার বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন