© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলতি মাসেই শুরু হচ্ছে শাকিবের ‘বীর’

শেয়ার করুন:
চলতি মাসেই শুরু হচ্ছে শাকিবের ‘বীর’
entertainment-reporter
০৫:৪৪ পিএম | ০৫ জুলাই, ২০১৯

ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। একের পর এক নতুন চলচ্চিত্রে কাজ করেই চলেছেন তিনি। গেলো ঈদেও মুক্তি পেয়েছে তার নতুন একটি সিনেমা ‘পাসওয়ার্ড’। ঈদের পর থেকে দারুণ ব্যবসা করছে ছবিটি। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে শাকিবের এই সিনেমাটি।

এদিকে, বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো নির্মাতা কাজী হায়াতের ৫০ তম চলচ্চিত্রের নায়ক হতে যাচ্ছেন শাকিব খান। মাঝে পরিচালকের অসুস্থতা ও শাকিবের ব্যস্ততা সবকিছু মিলিয়ে হয়ে উঠেনি ছবিটির কাজ।

অবশেষে নানা ব্যস্ততা-অসুস্থতার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে শাকিবের এই সিনেমাটি।

জানা গেছে, আগামী ১৫ জুলাই থেকে পুরোদমে এফডিসিতে কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র ‘বীর’ ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্বাহী প্রযোজক মোহাম্মদ ইকবাল।

নির্বাহী এই প্রযোজক বলেন, আমাদের ‘বীর’ ছবির শুটিং শুরু করছি আগামী ১৫ তারিখ থেকে। এফডিসিতে ছবির মহরতের মধ্য দিয়ে এবার এর শুটিং শুরু হবে। এরই মধ্যে শুটিংয়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নতুন ইতিহাস তৈরি হবে।

এর আগে, গেলো বছরের ডিসেম্বরে ছবিটির একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। ঢাকার মগবাজারের একটি স্টুডিওতে এটি ধারণ করা হয়। আর এই গানে কণ্ঠ দেবেন স্বয়ং শাকিব খান।

এদিকে, কিছুদিন আগে ছবির পরিচালক কাজী হায়াৎ চিকিৎসা শেষ করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন