© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোমবার ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

শেয়ার করুন:
সোমবার ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
entertainment-reporter
০২:৪৬ পিএম | ০৭ জুলাই, ২০১৯

‘সেলসম্যানের সংসার’ নাটকে মঞ্চে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তকে। এই কারণে সোমবার ঢাকায় আসছেন তিনি। আর ৯ জুলাই সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই নাটকটি মঞ্চস্থ হবে।

নাটক শেষে ছাপাখানার ভূত থেকে প্রকাশিত হবে তার নাট্যজীবন নিয়ে বই  ‘নাট্যঞ্জন’। পাশাপাশি গুণী এই শিল্পী তার বর্ণাঢ্য জীবন নিয়েও কথা বলবেন। এছাড়া দর্শকদের অনুরোধে অনুষ্ঠানে তিনি গানও গাইবেন।

এদিকে, আর্থার মিলারের ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ তৈরি করেছেন অঞ্জন দত্ত নিজেই।

এই নাটকে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে নাটকটি। এতে উইলি লোম্যানের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত নিজেই।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন