© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে সিমলার নায়ক গোবিন্দ?  

শেয়ার করুন:
ভারতে সিমলার নায়ক গোবিন্দ?   
entertainment-reporter
১০:৩৮ পিএম | ১২ জুলাই, ২০১৯

অনেকদিন ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সিমলা। বলিউডে অভিনয়ের জন্য মূলত সেখানে আছেন তিনি। তবে এবার তার অপেক্ষার অবসান ঘটলো।

সম্প্রতি খবর বেরিয়েছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক গোবিন্দের সঙ্গে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের সিমলা।

বুধবার মুম্বাই থেকে সিমলা বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন নায়িকা।

সিমলা বলেন, আগেও গোবিন্দের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলাম। সেটি ছিল কলকাতার সমাধি নামের একটি ছবি। ছবিটি আলোচিত হয়নি। ফ্লপ হয়েছিল সেটি। এবারের ছবিটি হবে হিন্দি ভাষায়। চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগির শুটিং শুরু হবে।

তবে বলিউড সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে, এই ছবিতে সিমলা অভিনয় করলেও গোবিন্দের অভিনয় অনিশ্চিত।

এদিকে অভিনয় প্রসঙ্গে সিমলা জানিয়েছেন, বাংলাদেশি অভিনেত্রী হিসেবে হিন্দি ভাষায় কাজের ক্ষেত্রে ভাষাগত জটিলতা থাকলেও এই মুহূর্তে তা দূর করার চেষ্টা করছেন এই নায়িকা।

২০১৮ সালের শুরুর দিক থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে থিতু হওয়ার চেষ্টা করছেন সিমলা। মুম্বাইয়ের ‘সফর’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেন বলিউডের তরুণ নির্মাতা অর্পণ রায় চৌধুরী।

মুম্বাইয়ে পাড়ি জমানোর আগে বাংলাদেশের তরুণ পরিচালক রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। আরেক নির্মাতা রশিদ পলাশের ‘নাইওর’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় শুরু করেছিলেন এ অভিনেত্রী। কিন্তু সেই ছবিও আটকে গেছে মাঝপথে।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন