© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল

শেয়ার করুন:
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ এএম | ১১ জুন, ২০২৫

নিজেকে ভিনিসিয়ুস জুনিয়র বিশ্বমানের তারকায় পরিণত করেছিলেন কার্লো আনচেলত্ত...

নিজেকে ভিনিসিয়ুস জুনিয়র বিশ্বমানের তারকায় পরিণত করেছিলেন কার্লো আনচেলত্তির অধীনে। তবে সেটা রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে। জাতীয় দলে ভিনিসিয়ুস বেশ নিষ্প্রভই ছিলেন বলা চলে। রিয়াল থেকে ভিনি জুনিয়রের গুরু আনচেলত্তিকে উড়িয়ে এনেছে ব্রাজিল। আর সেটার ফলাফলও যেন এলো হাতেনাতে। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ভিনিসিয়ুস পেলেন গোলের দেখা।

তার একমাত্র গোলের সুবাদে নিজ দেশে আনচেলত্তির প্রথম ম্যাচ শেষ হলো ১-০ গোলের জয় দিয়ে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয়টা খুব বেশি তৃপ্তি দিতে পারছে না ব্রাজিল ভক্তদের।

পিএ/টিকে 


মন্তব্য করুন