‘আজ বুঝলাম, আমি তোমার জন্য কিছুই না’, পোস্ট দিয়ে মডেলের আত্মহত্যা

ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে আত্মহত্যা করেছেন ২৩ বছর বয়সী এক মডেল। তার নাম অঞ্জলি ভারমোরা। গত শনিবার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যু আত্মহত্যা বলেই ধরে নিয়েছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সুরাতের আঠওয়া এলাকার বাসিন্দা ছিলেন অঞ্জলি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল আত্মহত্যা করেছেন সেই তরুণী। সেই সঙ্গে তদন্তকারীরা আরও অনুমান করেছিলেন, অঞ্জলি সম্ভবত অনেকদিন ধরে প্রবল মানসিক চাপে ছিলেন। হয়তো তার জেরেই এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে কোনও সুইসাইড নোট প্রাথমিক পর্যায়ে পুলিশ পায়নি। ময়নাতদন্তে পাঠানো হয় অঞ্জলির দেহ। তদন্ত শুরু করেছে গুজরাত পুলিশ। তরুণীর পরিবারের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করেন পুলিশ।

তরুণী মডেলের এমন মর্মান্তিক পরিণতির পিছনে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মৃত্যুর আগের দিন অঞ্জলি ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল— ‘আজ বুঝলাম, আমি তোমার জন্য কিছুই না।’ এই রিলটি ছিল তার শেষ পোস্টগুলোর একটি। অন্য একটি রিলে তিনি লিখেছিলেন, ‘সবকিছু হারালেও ক্ষতি নেই, কিন্তু ভালোবাসা হারালে খুব ব্যথা দেয়।’

নিয়মিত ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে রিল ও ব্লগ পোস্ট করতেন অঞ্জলি।

তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা প্রায় ৩৭ হাজার।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অঞ্জলি মানসিক চাপে ভুগছিলেন। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই সুরাটে আরেক তরুণী মডেলের আত্মহত্যার ঘটনা ঘটে। ১৯ বছর বয়সী সুখপ্রীত কৌর, যিনি মধ্যপ্রদেশ থেকে সুরাটে এসে বসবাস করছিলেন, গত ৩ মে সারোলি এলাকায় তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।


পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া Jan 13, 2026
img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026
'আমার মত এই গেটাপের যারা আছি আমরা কিন্তু এভারেজ ম্যাচ ফিমেল না' Jan 13, 2026
অভিনয়ে ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি রানি মুখার্জির Jan 13, 2026
চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী Jan 13, 2026
img
২ হাজার দশকের শুরুতে বলিউডে হৃতিক রোশানের উত্থানের স্বর্ণযুগ Jan 13, 2026
img
মিয়ানমার রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে: আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া Jan 13, 2026
img
ইরানে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন Jan 13, 2026
img
তিন বছর পর ফিরছে ভেঙে যাওয়া সেই জুটি Jan 13, 2026