© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রেক্সিট: ভোটাভুটিতে হেরে গেলেন বরিস জনসন

শেয়ার করুন:
ব্রেক্সিট: ভোটাভুটিতে হেরে গেলেন বরিস জনসন
international-desk
০৯:২৭ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০১৯

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে এক ভোটাভুটিতে হেরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর ফলে বুধবার ব্রেক্সিট বিরোধী এমপিরা পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিল। এখন তাদের জন্য চুক্তি ছাড়া ব্রেক্সিট ঠেকাতে বুধবার একটি বিল আনার সুযোগও তৈরি হলো। এ অবস্থায় আগাম নির্বাচনের প্রস্তাব আনার কথা ভাবছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের বিচ্ছেদ, যেটি ব্রেক্সিট হিসেবে পরিচিত তা কার্যকর হওয়ার কথা। তবে কীভাবে, কোন চুক্তিতে সেই বিচ্ছেদ হবে, তা নিয়েই এখন চলছে আলোচনা।

তবে এই বিচ্ছেদ নিয়ে কোন চুক্তি হোক বা না হোক, নির্ধারিত তারিখেই ব্রেক্সিট কার্যকর করার ব্যাপারে আবারো অনড় অবস্থানের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রেক্সিট ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম ব্রিটেনের রাজনীতি। এ অবস্থায় মঙ্গলবার পার্লামেন্টের জরুরি সভা ডাকা হয়। এর আগে এক সভায় বরিস জনসন জানিয়েছিলেন, ব্রেক্সিট নিয়ে নিজ দলের যারা বিরোধিতা করবেন তাদের বহিষ্কার করা হবে।

কিন্তু বিরোধী দলের পাশাপাশি নিজ দলের বিদ্রোহী এমপিদের কাছে হাউজ অব কমন্সে ৩২৮-৩০১ ভোটে হেরে গেলেন তিনি। ভোটাভুটিতে নিজ দলের সিনিয়র অনেক নেতাই তার বিরোধিতা করেছেন বলে জানা গেছে।

 

টাইমস/এমএস/এসআই

মন্তব্য করুন