© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় জুয়া আসর থেকে ২১১ বাংলাদেশি আটক

শেয়ার করুন:
মালয়েশিয়ায় জুয়া আসর থেকে ২১১ বাংলাদেশি আটক
international-desk
০৯:০৪ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০১৯

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লার এবং জুয়া আসর থেকে গত ৯ মাসে মোট ২ হাজার ৯৮৯ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা মোট ২১১ জন।

চলতি বছরের ১ জানুয়ারির থেকে গত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৮১৪ জন স্থানীয় নাগরিক। বাকি ২ হাজার ১৭৫ জনই বিদেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ভিয়েতনামের নাগরিক ৫২৩ জন। এরপর রয়েছেন থাইল্যান্ডের ৪২৬ জন, চায়নার ২৭৭ জন, ইন্দোনেশিয়ার ৩১৪ জন এবং বাংলাদেশের ২১১ জন রয়েছেন বলে জানান কুয়ালালামপুর পুলিশের চিফ কমিশনার কমান্ডার মাজলান লাজিম।

তিনি আরও জানান, পুলিশ ৯৪২টি স্থানে এই অভিযান পরিচালনা করেছে। ২১৫টি এন্টারটেইনমেন্ট আউটলেটের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং প্রায় ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন