© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পপির হাতে এক হালি!

শেয়ার করুন:
পপির হাতে এক হালি!

চিত্রনায়িকা পপি

entertainment-reporter
০৫:৩৬ পিএম | ১৯ অক্টোবর, ২০১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এক সময় তার নামে সিনেমাহলে ব্যবসা হতো। পপির সিনেমা প্রদর্শিত হলে সারিবদ্ধভাবে দর্শকরা ছুটে আসতো। কিন্তু হঠাৎ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান পপি। এরপর আস্তে আস্তে কমতে থাকে তার জনপ্রিয়তা। এদিকে বহুদিন ধরে আবারো চলচ্চিত্রে ফিরলেন পপি। এসেই কয়েকটি সিনেমার কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। তবে এখনো এসবের কোন ছবিই প্রেক্ষাগৃহের দেখা পায়নি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এক সময় পপির সিনেমা প্রদর্শিত হলে সারিবদ্ধভাবে দর্শকরা ছুটে আসতো হলে। কিন্তু হঠাৎ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান পপি। এরপর আস্তে আস্তে কমতে থাকে তার জনপ্রিয়তা।

এদিকে বহুদিন ধরে আবারো চলচ্চিত্রে ফিরলেন পপি। এসেই কয়েকটি সিনেমার কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। তবে এখনো এসবের কোন ছবিই প্রেক্ষাগৃহের দেখা পায়নি।

নতুন করে শোনা যাচ্ছে, ছবি মুক্তি পাওয়ার আগেই ‘ইয়েস ম্যাডাম’ নামে নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পপি। ছবিটি পরিচালনা করবেন রফিকুল ইসলাম রকিব।

ছবিতে পপির চরিত্র কী হবে? এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, আসলে এই ছবিটি আমার ক্যারিয়ারকে আবারো আগের জায়গায় ফিরিয়ে আনবে বলে আমার বিশ্বাস। এই মুহূর্তে ছবিটি সম্পর্কে কিছুই বলতে চাইনা। শুধু এইটুকু বলবো, ‘ইয়েস ম্যাডাম’ পুরোপুরি অ্যাকশন ঘরনার ছবি।

পপি

এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পপির এই চলচ্চিত্রটির শুটিং শুরু করবেন তারা।

পপি এও জানিয়েছেন, শুধু ‘ইয়েস ম্যাডাম’ নয় আরও তিন ছবি রয়েছে তার হাতে। তবে বাকি তিনটি ছবির কিছু কিছু কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন