আজ মিথিলার বিয়ে, বর ‘জাস্ট ফ্রেন্ড’ সৃজিত!

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। মিথিলার সাবেক জাস্ট ফ্রেন্ড কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এই সময়’কে সৃজিত মুখার্জির নিশ্চিত করেছেন শুক্রবার সন্ধ্যায় তারা বিয়ের পিঁড়িতে বসছেন। এর আগে অবশ্য খবর রটেছিল, মিথিলা-সৃজিত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন।

এদিকে বিয়ের জন্য এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে গেছে ২ কেজি ওজনের চারটি ইলিশ।

এই সময়’ সূত্রে আরও জানা গেছে, আজ সন্ধ্যায় কলকাতায় মিথিলা-সৃজিতের রেজিস্ট্রি বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠান বেশ বড় না করে পরে বিশাল আয়োজন করা হবে।

এর আগে সর্বপ্রথম চলতি বছরে একাধিক প্রতিবেদনে সৃজিত-মিথিলার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া। এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকায় এসেছেন সৃজিত।

এ বিষয়ে মিথিলার ভাষ্য ছিল এমন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়। আমরা আসলে জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না!’

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়। তবে সব গুঞ্জনকে উড়িয়ে মিথিলাকেই বিয়ে করছেন সৃজিত।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026
img
একটা সময় যারা হ্যাঁ'র বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে পক্ষে এসেছে: জামায়াত আমির Feb 02, 2026
img
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর Feb 02, 2026
img
সানির ‘বর্ডার টু’র দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’! Feb 02, 2026
img
ফের বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় Feb 02, 2026
img
যশোরে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল Feb 02, 2026
img
আরও বাড়ল এলপি গ্যাসের দাম Feb 02, 2026
img
মাঠের খবর প্রতিকূল হওয়ায় অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার: আব্দুল বাতেন Feb 02, 2026
img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026
img
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র Feb 02, 2026