© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৪৫টি গানের স্বত্ব বিক্রি করলেন শাকিরা

শেয়ার করুন:
১৪৫টি গানের স্বত্ব বিক্রি করলেন শাকিরা
entertainment-desk
০৪:১১ পিএম | ১৫ জানুয়ারি, ২০২১

জনপ্রিয় ১৪৫টি গানের স্বত্ব বিক্রি করে দিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী কলম্বিয়ার পপস্টার শাকিরা। লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস শাকিরার গানগুলো কিনে নিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ই তথ্য নিশ্চিত করে।

জনপ্রিয় ১৪৫টি গানের স্বত্ব বিক্রি করে দিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী কলম্বিয়ার পপস্টার শাকিরা। লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস শাকিরার গানগুলো কিনে নিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ই তথ্য নিশ্চিত করে।

বিবিসি জানায়, বিক্রি হওয়া গানের মধ্যে রয়েছে “হোয়েনেভার, হোয়ারেভার”, “শি উলফ”, “ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)” এবং “হিপস ডোন্ট লাই” এর মত তুমুল জনপ্রিয় গান ও। তবে, এ চুক্তির মূল্যমান নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি হিপনোসিস সংস।

প্রতিষ্ঠানটির সিইও মার্ক মার্কুরিয়াডিস জানায়, সংগীত তারকারা অনেকসময় নিজেদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে গানের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নেয়। এ ধরনের চুক্তি একজন সংগীত শিল্পীকে অনেকসময় ২৫ বছর পর্যন্ত আর্থিক নিরাপত্তা প্রদান করতে পারে।

কলম্বিয়ায় জন্ম নেয়া পপ তারকা শাকিরার প্রথম এলবাম প্রকাশিত হয় ১৯৯১ সালে, মাত্র ১৩ বছর বয়সে। এ পর্যন্ত সব মিলিয়ে তার অ্যালবাম বিক্রি হয়েছে প্রায় ৮ কোটি কপি। গত ২৯ বছরে তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড, ১২টি লাতিন গ্র্যামি, চারটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, সাতটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং ৩৯টি বিলবোর্ড লাতিন মিউজিক অ্যাওয়ার্ড জয় করেছেন জনপ্রিয় এ সংগীত তারকা।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন