আমি নই, সালমানই নিজেকে আবিষ্কার করেছেন: প্রভু দেবা  

বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি তিনি ‘দাবাং ৩’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে অনেকদিন ধরে গুঞ্জন ছিল, এই ছবির পরিচালককে নিয়ে। কে হচ্ছেন ‘দাবাং ৩’র পরিচালক। এবার জানা গেলো, সে আর কেউ নন, এই ছবির পরিচালক হচ্ছেন প্রভু দেবা।

এর আগে এই নির্মাতার ‘ওয়ান্টেড’ ছবিটি করেছিলেন সালমান খান। আর এই সিনেমা দিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন বলিউড ভাইজান। মূলত ‘ওয়ান্টেড’ ছবিটি ভাইজানের জীবন পাল্টে দিয়েছিল। এটি সালমানের ব্যবসাসফল ছবির মধ্যে অন্যতম। যে ছবি দিয়ে তিনি নিজের জাত চিনিয়েছিলেন। এরপর থেকে বলিউডে আবারো শোনা যায়, ‘ওয়ান্টেড’ সাফল্যে হয়ত ‘ওয়ান্টেড-২’ নিয়ে আসবেন তারা (সালমান ও প্রভু দেবা)। কিন্তু এই মুহূর্তে ‘ওয়ান্টেড-২’ নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক প্রভু দেবা।

এদিকে, সালমান খান ও প্রভু দেবার আবারো এক হওয়ার কথা শুনে এরই মধ্যে বলিউডে গুঞ্জন ছড়িয়েছে, হয়ত প্রভু দেবা তার এই ছবি দিয়েও (দাবাং ৩) নতুন এক সালমান খানের আবিষ্কার করবেন। এর আগে যেভাবে তার আগের ছবি দিয়ে সালমান খানের পরিচিতি ছড়িয়েছিল সর্বত্র। ঠিক একইভাবে এই ছবি দিয়ে তিনি (সালমান) আবারো বলিউড দখল করবেন।

কিন্তু ভক্তদের এমন বিশ্বাসকে মানতে নারাজ ছবিটির নির্মাতা প্রভু দেবা। তিনি মনে করেন, সালমান নিজেই একজন সুপারস্টার। তাকে তিনি আবিষ্কার করেননি, বরং সালমান খান নিজেই নিজেকে আবিষ্কার করেছেন।

পরিচালকের ভাষ্য, সালমান খান ‘ওয়ান্টেড’ ছবির মাধ্যমে সফল হয়েছেন, এই কথার কোনো ভিত্তি নেই। কারণ, তিনি নিজেই অনেক বড় মাপের একজন অভিনেতা। হয়ত আমার সেই ছবিটি ব্যবসা সফল হয়েছে, সেটিও মূলত তার জন্য। আমি এমন কেউ নয় যে, সালমানের মত এত বড় একজন তারকাকে আবিষ্কার করার। মূলত আমি নিজেও বেশ উচ্ছ্বসিত, কারণ, তিনি ১০ বছর পরে হলেও আবারো আমার এই ছবিতে কাজ করছেন।

এদিকে, এবার অনেকেই মনে করছেন, হয়ত ‘ওয়ান্টেড’র মত ‘দাবাং ৩’ সফলতা পেলে দুজনে আবারো ‘ওয়ান্টেড-২’ নিয়ে বসতে পারেন। আর এই ছবির সাফল্যের পর ‘ওয়ান্টেড-২’র পথ সুগম হবে বলে মনে করছেন বলিউডের একটা অংশ।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026