সানিকে চেয়ে যুবকের নম্বরে কয়েকশ’ ফোন, অতঃপর...
সানি লিওন
বলিউড অভিনেত্রী, একসময়ের নীল ছবির নায়িকা সানি লিওন। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। বিভিন্ন সময় মুক্তিপ্রাপ্ত তার বিভিন্ন ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য অধীর আগ্রহে থাকেন ভক্তরা।
বলিউড অভিনেত্রী, একসময়ের পর্নো ছবির নায়িকা সানি লিওন। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। তার কোনো ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য অধীর আগ্রহে থাকেন ভক্তরা। এক নজর সানিকে দেখার জন্য দলবেঁধে ছুটে যান বহু দর্শক।
এবারো ঠিক এভাবে হলে হাজির ছিলেন সানির সিনেমাপ্রেমিরা। এতে ঘটলো মহা এক বিপত্তি।
ঘটনা হলো, সানির অভিনীত ছবি ‘অর্জুন পাতিয়ালা’ সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এতে নায়িকা সানি ব্যবহার করেছেন একটি ফোন নম্বর। যে নম্বরটি তিনি ব্যবহার করেছেন, সেটি ছিল একটি যুবকের ফোন নম্বর।

সংবাদমাধ্যমে সানির বিষয়ে অভিযোগ দিচ্ছিলেন পুণীত আগরওয়াল
ব্যাস, যা হওয়ার তাই হলো। ভক্তরা এটা সানির পার্সোনাল নম্বর ভেবে একের পর এক ফোন দিতে শুরু করলো। আর তাতে ফোন করে তারা সানিকে খুঁজতে লাগলো। এই ঘটনায় যুবকটির কাছে গত কয়েকদিনে কয়েকশ’ ফোন এসেছে বলে জানা গেছে।
পরে পুণীত (ওই যুবক) খোঁজ নিয়ে জানতে পারেন, একটি ছবির দৃশ্যে সানি লিওন তার ফোন নম্বরটি অন্য একজনকে নিজের বলে দিয়েছেন। আর সেই নম্বরটি হলো এই পুণীত আগরওয়ালের নম্বর। এরপর থেকেই সানি লিওনের ভক্তকুল ঝাঁপিয়ে পড়েছে যুবকটির ওপর।
এদিকে, সেই যুবক এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে হেনস্তার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন।

এরপর মুখ খুলেছেন সানি লিওন নিজেও। এই প্রসঙ্গে নায়িকাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ক্ষমা চাইছি। এরকম কিছু হতে পারে আমি ভাবিনি। এমনকি এই কারণে যুবকটির কাছে বারবার ক্ষমা চেয়েছেন সানি লিওন।
প্রসঙ্গত, নম্বরটি পাওয়ার পর ২৬ জুলাই যুবকের কাছে প্রথম ফোনটি আসে। ওই সময় সানি লিওনকে চাওয়ায় একটু অবাক হন তিনি। তবে পরে ভেবেছিলেন, কেউ বোধহয় তার সঙ্গে মজা করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন আসল ব্যাপারটা মোটেই মজার নয়। এরপরই তিনি জানতে পারেন এত ফোন পাওয়ার সূত্রপাত সানির সিনেমার কারণে।
টাইমস/জেকে/এসআই