স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন জিয়ন

 

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম ওরফে জিয়ন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আসামি জিয়ন স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে রাজি হলে শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। সেখানে ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারীর সামনে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বুয়েট শাখা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক উপসম্পাদক ইফতি মোশাররফ বৃহস্পতিবার বিকালে মহানগর হাকিম খন্দকার ইয়াসির আহসান চৌধুরীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আবরার হত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ইফতি ও জিয়ন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

ভারতের সঙ্গে সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা ৬ অক্টোবর রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে। ওইদিন রাত তিনটার দিকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

আবরারকে হত্যার ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ৭ অক্টোবর রাজধানীর চক বাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

আবরারকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন ইফতি

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026