রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

রাজধানীর খিলক্ষেতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার এক আসামি নিহত হয়েছে।

রোববার রাত ২টার দিকে পিংক সিটির ব্রিজের উত্তর পাশে লেক পাড়ে স্বদেশ প্রপার্টিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)।

র‌্যাবের দাবি, মিন্টু একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র এবং মাদকসহ ১৩টি মামলা রয়েছে।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী খিলক্ষেত স্বদেশ প্রোপার্টি এলাকায় অবস্থান করছে। ওই খবরে র‌্যাব-১ এর একটি দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মিন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় রাসেল নামে র‌্যাবের এক সদস্যও আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মিন্টুর বিরুদ্ধে মাদক আইনে আটটি, অস্ত্র আইনে দুটি, হত্যার অভিযোগে একটিসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দাঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026