© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী শিক্ষাবর্ষ থেকেই সমন্বিত ভর্তি পরীক্ষা, সম্মত ঢাবি-বুয়েট-জাবি

শেয়ার করুন:
আগামী শিক্ষাবর্ষ থেকেই সমন্বিত ভর্তি পরীক্ষা, সম্মত ঢাবি-বুয়েট-জাবি
own-reporter
০৩:০৩ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২০

বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে অবশেষে সম্মতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়সহ বড় বিশ্ববিদ্যালয়গুলো। এর ফলে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ (২০২০-২১) থেকে একযোগে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে অবশেষে সম্মতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বড় বিশ্ববিদ্যালয়গুলো। এর ফলে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ (২০২০-২১) থেকে একযোগে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউজিসি’র চেয়ারম্যান বলেন, আমরা আশা করছি মার্চের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে। ইউজিসি এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হবে। ভর্তি পরীক্ষা, পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে যথাসময়ে জানানো হবে।

গত ২৩ জানুয়ারি ইউজিসিতে আয়োজিত সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে বিলম্ব করছিল। এ নিয়ে ইউজিসি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ কয়েক দিন ধরে আলোচনা চালিয়ে আসছিল।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন