© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৯  

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৯   

প্রতীকী ছবি

own-reporter-narayanganj
০৯:২০ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২০

নারায়ণগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানায় উভয়পক্ষ মামলা দায়ের করে। পরে শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ উভয়পক্ষের নয়জনকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানায় উভয়পক্ষ মামলা দায়ের করে। পরে শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ উভয়পক্ষের নয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান বাপ্পি, জিসান, রফিক, সুমন, দ্বীন ইসলাম, দ্বীপ বিশ্বাস, সোহাগ, আসাদ ও মেহেদী হাসান রনি।

দলীয় সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক পক্ষ আরেক পক্ষের কার্যালয় ভাঙচুর করে। এসময় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছবি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালার পক্ষে তার স্ত্রী মুন্নি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক মাসুম, আব্দুল্লাহ ও ইমরানসহ ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

অপরদিকে একই ঘটনায় ছাত্রলীগ নেতা খন্দকার তারেক আহম্মেদ বাদী হয়ে হামজালা, সিয়াম, মানিক, সৌরভ, ইসমাইল, সোহাগ, মেহেদীসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় উভয়পক্ষই মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন