© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় পুলিশের আরও এক কর্মকর্তার মৃত্যু

শেয়ার করুন:
করোনায় পুলিশের আরও এক কর্মকর্তার মৃত্যু

পুলিশের এসআই মজিবুর রহমান তালুকদার

own-reporter
০৪:৫৪ পিএম | ১৮ মে, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মজিবুর রহমান তালুকদার নামে আরও এক পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন। মজিবুর রহমান তালুকদার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। এনিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ৯ জন পুলিশ সদস্য মারা গেলেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মজিবুর রহমান তালুকদার নামে আরও এক পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন। মজিবুর রহমান তালুকদার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ৯ জন পুলিশ সদস্য মারা গেলেন।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, করোনাভাইরাস পজেটিভ হওয়ায় ১১ মে এসআই মজিবুর রহমান তালুকদারকে রাজধানীর বেসরকারি ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউ’তে স্থানান্তর করা হয়।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।

মজিবুর রহমান তালকুদার সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। কিন্তু তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার সাখপাড়া গ্রামে বসবাস করেন।

পুলিশের ব্যবস্থাপনায় মজিবুর রহমানের লাশ বগুড়ায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে তাকে দাফন করা হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন