© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় ময়মনসিংহে একজনের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় ময়মনসিংহে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০৬:৩০ পিএম | ২৩ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন মারা গেলেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল খালেক (৬৫) নামে ওই ব্যক্তি। তার বাড়ি জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থাতেই তিনি করোনায় আক্রান্ত হন। পরে বুধবার ময়মনসিংহে এসে তিনি এসকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক জানান, মৃত ব্যক্তির দাফনের জন্য উপজেলায় একটি টিম প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আব্দুল খালেকের দাফন সম্পন্ন হবে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন