করোনা: খুলনা বিভাগে আক্রান্ত ছাড়াল তিন হাজার, মৃত্যু ৪৮
প্রতীকী ছবি
খুলনা বিভাগে নতুন করে আরও ২৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হলেন ৩ হাজার ১৯১ জন। এছাড়া নতুন করে একদিনে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। এ নিয়ে বিভাগে ৪৮ জনের মৃত্যু হলো। বিভাগে নতুন করে ৬২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৭৬৮ জন।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বিভাগে নতুন সংক্রমিত ২৮৮ জনের মধ্যে খুলনা জেলায় ১৫২ জন, বাগেরহাটে ৯, সাতক্ষীরায় ২২, যশোরে ২৩, ঝিনাইদহে ৯, মাগুরায় ৮, নড়াইলে ২৫, কুষ্টিয়ায় ২৭, চুয়াডাঙ্গায় ৭ ও মেহেরপুরে ৬ জন রয়েছেন।
বিভাগে আক্রান্তদের মধ্যে খুলনায় ১ হাজার ৩৫৮ জন, বাগেরহাটে ১৫৮ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, যশোরে ৪৩৯ জন, ঝিনাইদহে ১৫৭ জন, মাগুরায় ৯০ জন, নড়াইলে ১৩৩ জন, কুষ্টিয়ায় ৪৬১ জন, চুয়াডাঙ্গায় ২০৩ জন ও মেহেরপুরে ৫৬ জন রয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। নতুন করে খুলনায় দুজন ও যশোরে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ১৮ জন; কুষ্টিয়ায় ৬ জন; যশোর, নড়াইল ও মেহেরপুরে ৫ জন করে। এ ছাড়া বাগেরহাটে তিনজন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে রোগী মারা গেছেন।
বিভাগের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন খুলনায় ১৪৮ জন, বাগেরহাটে ৪৭ জন, সাতক্ষীরায় ২১, যশোরে ১৫৬ জন, ঝিনাইদহে ৬৪ জন, মাগুরায় ৩৯ জন, নড়াইলে ৩৩ জন, কুষ্টিয়ায় ১২৭ জন, চুয়াডাঙ্গায় ১১১ জন ও মেহেরপুরে ২২ জন।
এ ব্যাপারে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, খুলনা বিভাগে করোনার সংক্রমণের গতি দ্রুত বাড়ছে। সবাইকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে সংক্রমণ কমে আসবে।
টাইমস/এইচইউ