মোটরসাইকেল কিনে না দেয়ায় মদনে কলেজছাত্রের আত্মহত্যা

মোটরসাইকেল কিনে না দেওয়ায় নেত্রকোনার মদনে নানীর সঙ্গে অভিমান করে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে পৌরসদরের জাহাঙ্গীরপুর শ্যামলী রোডে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম প্রশান্ত দে (২০)। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের নারায়ণ দের ছেলে ও নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রশান্ত দীর্ঘদিন ধরে মদন উপজেলায় পৌরসদরের শ্যামলী রোডে নানা মৃত মাধব দত্তের বাসায় থেকে লেখাপড়া করে আসছে। নানি ও নাতি এ বাসায় বসবাস করতেন। প্রায়ই নানি মিনারানীকে মোটরসাইকেল কিনে দেওয়ার চাপ দিতেন প্রশান্ত। সোমবার সকালেও এ নিয়ে নানির সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে নানি গরু নিয়ে বাড়ির সামনে গেলে প্রশান্ত ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা মদন থানায় খবর দিলে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার এসআই আব্দুল হালিম বলেন, এ ঘটনায় মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রশান্ত মাদকাসক্ত। তিনি মোটরসাইকেল কেনার টাকার জন্য নানিকে প্রায়ই চাপ দিতেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026